জাতীয়তাজা খবরধর্ম ও শিক্ষাবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শেরপুরে বিদায় সংবর্ধনা নবীন বরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

 শেরপুর প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদীর কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারী) দুপুরে কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ২০২৪ এর এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়েছে। কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হারেছ’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মোদাব্বের হোসেন শাহ্। সহকারি শিক্ষক জাকির হোসেন ও অফিস সহকারি নুর ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি শাহ্ মোত্তাকিম বিল্লাহ শিবলী, কাকিলাকুড়া মালেকুননেছা হযরত আলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রেজ্জাক, সাবেক সিনিয়র সহকারি শিক্ষক জমশেদ আলী,  বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আলমগীর হোসেন, মাহফুজ মিয়া,কাকিলাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক, বিদায়ী শিক্ষার্থী আশরাফুল ইসলাম, সাবিহা আক্তার, নবম শ্রেণির শিক্ষার্থী জায়েদ ইকবাল জিহান, সাদিয়া প্রমুখ। আলোচনা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন সহকারি মাও আবুল কালাম।

Related Articles

Back to top button