তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
ঈদুল ফিতর উপলক্ষে কাশিপুর ঈদগাহে ৩টি ঈদের জামাত আনুষ্ঠিত

খবর নারায়ণগঞ্জ.কম: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নারায়ণগঞ্জের কাশিপুর কেন্দ্রীয় ঈদগাহে সবচেয় বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে কাশিপুর ঈদগাহ মাঠে। ঈদগাহ মাঠ পূর্ণ হওয়ায় রাস্তায় দাঁড়িয়ে জামাতে অংশগ্রহণ করেন মুসল্লিরা।
সোমবার ৩১শে মার্চ সকাল পৌনে ৭টায় সকাল পৌনে ৮টায় ও সকাল সাড়ে ৯টায় ঈদের ৩টি জামাত অনুষ্ঠিত হয়। ৩টি জামাতই শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়।
নাহিদ বলেন, ‘ঈদগাহে তিনটি জামাতে ৩০ হাজারের বেশি মানুষ অংশগ্রহণ করেছে। কারণ ঈদ প্রাঙ্গন থেকে শুরু করে রাস্তায়ও মুসল্লিরা ঈদের নামাজ পড়েছেন। তিনি বলেন,‘এবারই আমি এতো মুসল্লি দেখেছি। সুষ্ঠু সুন্দর ভাবে সবাই ঈদের নামাজ পড়েছেন। কোলাকুলি ও হাত মিলিয়ে একে অন্যের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন।



