থানার সংবাদরাজনীতিরুপগঞ্জ থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

জেলা বিএনপির কমিটি ঘোষনা, দিপু ভুঁইয়া সংবর্ধিত

রূপগঞ্জ প্রতিনিধি :

বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপুকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে প্রথম যুগ্ন আহ্বায়ক করায় রূপগঞ্জে সংবর্ধণা দেয়া হয়েছে। রূপগঞ্জের গোলাকান্দাইলস্থ কাচারী বাড়ীতে বুধবার (৫ ফেব্রুয়ারি) আয়োজিত সভায় জেলার রূপগঞ্জ, আড়াইহাজার, সোনারগাঁ, সিদ্ধিরগঞ্জ, বন্দর ও ফতুল্লা বিএনপির হাজার হাজার নেতাকর্মী ফুল দিয়ে শুভেচ্ছা জানান। গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক গোলজার হোসেন ভূইয়ার নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মীর মিছিল নিয়ে দিপু ভুঁইয়াকে শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এড. মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক আলহাজ্ব বাছির উদ্দিন বাচ্চু, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ মাস্টার, সাধারণ সম্পাদক হাজী আব্দুল মতিন, ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভূইয়া, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ ভূইয়া সহ আরো অনেকে।

সভায় বক্তারা বলেন, বিগত আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামলে মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু রূপগঞ্জ তথা নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীদের পাশে ছিলেন। নির্যাতিত ও নিপীড়িত নেতাকর্মীদের পাশে থেকে সব ধরনের সহযোগিতা করেছেন। এমন ত্যাগী নেতাকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক করায় দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানান। জেলার প্রতিটি থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আলাদা মিছিল নিয়ে হাজার হাজার নেতাকর্মীরা ফুলের তোড়া উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

সভায় মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, বিএনপিকে ভালবাসলে অবশ্যই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আর বিএনপি সব সময় ত্যাগী নেতাদের মূল্যায়ন করে থাকে। আমরাও ত্যাগী নেতাকর্মীদের পাশে সব সময় আছি। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Related Articles

Back to top button