জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শ্রীবরদীতে ২০২২ সালের এস.এস.সি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

রমেশ সরকা, শেরপুর প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদীতে ২০২২ সালে অনুষ্ঠিত এস.এস. সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার (৩ ডিসেম্বর) সকালে হালিমা আহসান টেকনিক্যাল (বিএম) ইনস্টিটিউট হাঁসধরা, শ্রীবরদী’র আয়োজনে ৫০ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও পুরস্কার বিতরণ করা হয়েছে। হালিমা আহসান টেকনিক্যাল (বিএম) ইনস্টিটিউট এর ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আব্দুল্যা আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রিয়াল এ্যাডমিরাল খুরশেদ আলম (অবঃ) সচিব বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রনালয় ও সভাপতি হালিমা আহসান টেকনিক্যাল (বিএম) ইনস্টিটিউট হাঁসধরা। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, হালিমা আহসান টেকনিক্যাল (বিএম) ইনস্টিটিউট এর ভাইস চেয়ারম্যান জেবিন আলম, সম্মানিত সদস্য জিসান আলম, তানজিনা আলম, ফারহানা খান, ইংরেজী প্রভাষক রহিমা খাতুন, শিক্ষার্থী অভিভাবক মমিনুল ইসলাম মমিন।
আলোচনা শেষে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Related Articles

Back to top button