চট্রগ্রাম বিভাগজাতীয়বিভাগীয় সংবাদশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

বিপিজেএ নাঃগঞ্জ জেলার কক্সবাজার আনন্দ ট্যুর

প্রেস বিজ্ঞপ্তি:
বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন (বিপিজেএ) নারায়ণগঞ্জ জেলা উদ্যোগে আয়োজন করা হয়েছে কক্সবাজার ট্যুর ২০২৫।
শনিবার (২৫ জানুয়ারি) সকালে এ ভ্রমন উপলক্ষে কক্সবাজার সুগন্ধা বীচ সংলগ্ন হোটেল ইলাফ ইন্টারন্যশনাল নামে একটি অভিজাত হোটেলে স্ব পরিবারে উঠেছেন জেলা শাখার সদস্যরা। অত্যন্ত আনন্দ উল্লাসের সাথে তারা কক্সবাজার ভ্রমন করছেন।
জেলা শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদচর্চা পত্রিকার ফটো সাংবাদিক সহিদুল ইসলাম জানিয়েছেন, তাদের মোট ২০ জন সদস্যের মধ্যে সকলেই স্ব পরিবারে কক্সবাজার ট্যুর এ এসেছেন। তিন দিনের এই আনন্দ ভ্রমনে রয়েছে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগীতা, সাংস্কৃতিক সন্ধা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠান। স্বপরিবারে এ আনন্দ ভ্রমনে অংশগ্রহন করা সদস্যরা হলেন নিবার্হী কমিটির সভাপতি ও প্রতিদিনের নারায়ণগঞ্জ পত্রিকার চীফ ফটো সাংবাদিক এনামুল হক সিদ্দিকী, সহ-সভাপতি ও প্রতিদিনের নারায়ণগঞ্জ পত্রিকার বন্দর ফটো সাংবাদিক প্রতিনিধি আমির হোসেন, যুগ্ম সম্পাদক ও নারায়ণগঞ্জের খবর ডট কম এর ফটো সাংবাদিক হাসান উল রাজিব, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক বাংলাদেশ পোষ্ট এর ফটো সাংবাদিক বিশাল আহম্মেদ, অর্থ সম্পাদক ও প্রতিদিনের নারায়ণগঞ্জ পত্রিকার ফটো সাংবাদিক কাইয়ুম খান, প্রচার সম্পাদক ও দৈনিক নীর বাংলা পত্রিকার ফটো সাংবাদিক শহিদ হোসেন, ক্রীড়া সম্পাদক  ও দৈনিক উজ্জীবিত বাংলাদেশ পত্রিকার ফটো সাংবাদিক মাহবুবুর রহমান খোকা, নির্বাহী সদস্য ১ ও দৈনিক অগ্রবানী পত্রিকার ফটো সাংবাদিক মাহমুদ হাসান কচি, নির্বাহী সদস্য ২ ও দৈনিক যুগের চিন্তা পত্রিকার ফটো সাংবাদিক কে এইচ মিলন, নির্বাহী সদস্য ৩ ও দৈনিক সচেতন পত্রিকার ফটো সাংবাদিক মোক্তার হোসেন, সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার ফটো সাংবাদিক তাপস সাহা, সাবেক সভাপতি ও দৈনিক ইনকিলাব পত্রিকার ফটো সাংবাদিক হাবিবুর রহমান শ্যামল, সাবেক সহ সহ-সভাপতি ও ডেইলি অবজারভার পত্রিকার ফটো সাংবাদিক পাপ্পু ভট্টাচার্য্য, সাবেক সাধারণ সম্পাদক  ও দৈনিক নয়াদিগন্ত পত্রিকার ফটো সাংবাদিক মনিরুল ইসলাম সবুজ, সাবেক সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সমকাল পত্রিকার ফটো সাংবাদিক মেহেদী হাসান সজিব, সাবেক সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সোজা সাপ্টা পত্রিকার ফটো সাংবাদিক আরিফুর রহমান জয়, সাবেক অর্থ সম্পাদক ও দৈনিক নীর বাংলা পত্রিকার ফটো সাংবাদিক কাজী আলমাছ, সাবেক ক্রীড়া সম্পাদক ও খবর প্রতিদিন পত্রিকার ফটো সাংবাদিক সোহেল রানা এবং সদস্য দিনার মাহমুদ। এছাড়া বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন (বিপিজেএ) কেন্দ্রীয় সাবেক সভাপতি শফিউদ্দিন আহমেদ বিটু, দৈনিক সমকাল পত্রিকার সিনিয়র ফটো সাংবাদিক সাজ্জাদ নয়ন, এন টিভি ডট কম এর সিনিয়র ফটো সাংবাদিক মোঃ ইব্রাহিম।

Related Articles

Back to top button