তাজা খবরথানার সংবাদরাজনীতিরুপগঞ্জ থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

বিএনপি-জামায়াত ‌জোট অপশক্তির মাধ্যমে সু-কৌশলে ক্ষমতায় আসতে চায় – বস্ত্র ও পাটমন্ত্রী

  1. আশিকুর রহমান হান্নান :
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দে‌শে সব চেয়ে বেশি উন্নয়ন হয়েছে। তিনি যা স্বপ্ন দেখেন, তা বাস্তবায়ন করেন। ২০৪১ সা‌লের ম‌ধ্যে বাংলা‌দেশ উন্নত দেশের তালিকায় স্থান পাবে। দেশব্যাপী ফ্লাইওভার, রাস্তা, ঘাট, ব্রিজসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন হচ্ছে। এটা একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকার কারণেই সম্ভব হয়েছে। বিগত সব সরকারের চেয়ে শেখ হাসিনার সরকার সবার উপরে স্থান করে নিয়েছে। দেশের প্রতিটি গ্রামকে শহরে উন্নীত করার লক্ষ্যে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।”
জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষ্যে রবিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার রূপসী, গন্ধর্বপুর উত্তরপাড়া ঈদগাঁহ, গন্ধর্বপুর দক্ষিনপাড়া সাইনবোর্ড, কর্ণ‌গোপ, মাসা‌বো, বরপা এলাকায় আলাদাভাবে আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে অনু‌ষ্ঠিত আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে মন্ত্রী এসব কথা ব‌লেন।
জা‌তিরজনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমান বাঙ্গালী জা‌তি‌কে স্বাধীন দেশ উপহার দি‌য়ে‌ছেন আর তার কন্যা শেখ হা‌সিনা দেশ‌কে সর্ব‌ক্ষে‌ত্রে এ‌গি‌য়ে নি‌য়ে যা‌চ্ছেন উ‌ল্লেখ ক‌রে মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক ব‌লেন, “প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা পদ্মা‌সেতু সহ দে‌শে বড় বড় মেঘা প্রকল্প বাস্তবায়ন ক‌রেছেন। একমাত্র কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার। পিতা বঙ্গবন্ধুর মতো প্রধানমন্ত্রী ছিলেন দৃঢ়প্রত্যয়ী। পদ্মা সেতুর বাস্তবায়নের মাধ্যমে গোটা বিশ্বকে তিনি তাক লাগিয়ে দিয়েছেন। এ দীর্ঘ সেতুর কল্যাণে দেশের অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়, সাহসী ও পরিকল্পিত পদক্ষেপের কারণে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার হাত‌কে শ‌ক্তিশালী কর‌তে হ‌বে। সব ষড়যন্ত্র আর নানা প্রতিকূলতাকে মোকাবেলা করে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, ভবিষ্যতে আরো এগিয়ে যাবে।”
‘বাংলা‌দেশের মানুষ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ’ উ‌ল্লেখ ক‌রে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেন, “প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার নেতৃ‌ত্বে বাংলাদেশ যখন সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই একটি মহল সুবিধা অর্জনের জন্য দেশের মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। অপশক্তির মাধ্যমে সু-কৌশলে বিএনপি-জামায়াত ‌জোট ক্ষমতায় আসতে চায়। বিএনপি যেখানে যায় সেখানে দেখে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বের উন্নয়ন নিয়ে মানুষ উচ্ছ্বসিত, এটা তাদের সহ্য হয় না। দেশকে অস্থিতিশীল করে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টায় লিপ্ত বিএনপি। দেশের জনগণও যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত রয়েছে।”
অনুষ্ঠা‌নে আরও উপ‌স্থিত ছি‌লেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপ‌জেলা মু‌ক্তি‌যোদ্ধা সংস‌দের কমান্ডার আমান উল্লাহ, উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারন সম্পাদক আব্দুল আজিজ ভুঁইয়া, উপজেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য হাবিবুর রহমান হাবিব, উপজেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য মোহাম্মদ ফিরোজ ভুঁইয়া, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আলতাফ হোসেন গোলবক্স, উপ‌জেলা ছাত্রলী‌গের সভাপ‌তি তান‌জির আহ‌মেদ রিয়াজ, উপ‌জেলা ছাত্রলী‌গের সাধারন সম্পাদক শেখ ফ‌রিদ ভুঁইয়া মাসুম, তারাবো পৌরসভার কাউন্সিলর আক্তার হোসেন মোল্লা, কাউন্সিলর রফিকুল ইসলাম মনির, কাউন্সিলর জসিম উদ্দিন, কাউন্সিলর মাহবুবুর রহমান জাকারিয়া, কাউন্সিলর রাসেল সিকদার, তারাবো পৌরসভা আওয়ামীলীগের যুগ্মসাধারন সম্পাদক মোসা‌দ্দেক হো‌সেন পান্নু, তারাবো পৌরসভা যুবলীগের সাংগঠ‌নিক সম্পাদক ছা‌রোয়ার হো‌সেন রা‌ছেল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপ‌তি ইমন হাসান খোকন, তারাবো পৌরসভা স্বেচ্ছা‌সেবকলীগের সভাপ‌তি রা‌সেল আহ‌মেদ, তারাবো পৌরসভা স্বেচ্ছা‌সেবকলীগের সাধারন সম্পাদক মিথুন ভুঁইয়া, তারাবো পৌরসভা শ্র‌মিকলীগের সাধারন সম্পাদক শা‌হিন খান, তারাবো পৌরসভা ছাত্রলীগের সভাপতি আউলাদ হোসেন বাদল সহ অ‌নে‌কে।

Related Articles

Back to top button