তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

ছাত্র-জনতার অভূত্থানে হাসিনা ও তার দোসররা দেশ ছেড়ে পালিয়েছে – এড. সাখাওয়াত

খবর নারায়ণগঞ্জ.কম :
রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়ন, জনসম্পৃক্ততা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ জানুয়ারী) বিকেলে নন্দীপাড়া বাইতুল মাহফুজ জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মহানগরের আহ্বায়ক এড. আবু আল ইউসুফ খান টিপু।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র সংস্কারে যে ৩১ দফা দাবী উপস্থাপন করেছেন সেটা মানুষের ভাগ্য উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। গত ১৫ বছর আমরা অনেক অত্যাচার নির্যাতনের শিকার হয়েছি। কিন্তু আপনাদের আমরা ভুলে যাই নি, এই শীতের মধ্যে আপনাদের মাঝে কম্বল বিতরণ করতে এসেছি। অথচ ১৯৭৪ সালে যুদ্ধ পরবর্তী রাশিয়া থেকে সাড়ে সাত কোটি কম্বল এসেছিলো কিন্তু সেই কম্বল দেশের মানুষ পায়নি। শেখ মুজিব দুঃখ করে বলেছিলো, চাটার দল সব চেটেপুটে খেয়েছে। গত ১৫ বছর যে দলটি ক্ষমতায় ছিলো তারা লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। নারায়ণগঞ্জে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিলো, বিচার বলতে কিছু ছিলোনা। নারায়ণগঞ্জের মানুষ একটি মানুষের কথায় উঠতো-বসতো। শামীম ওসমান, সেলিম ওসমান নারায়ণগঞ্জকে সন্ত্রাসের জনপদে পরিণত করেছিলো। যারা ১৯৭৪ সালে দেশের মানুষকে দূর্ভিক্ষ উপহার দিয়েছিলো তারাই বিগত ১৫ বছর ৭০/৮০ টাকা কেজি চাল খাইয়েছে। এ অবস্থায় দেশের ছাত্র-জনতার অভূত্থানে শেখ হাসিনা সহ তার দোসররা দেশ ছেড়ে পালিয়েছে। তিন শত এমপির মধ্যে একজনও দেশে নেই। তাই তারেক রহমান দেশ বিনির্মানে যে ৩১ দফা দাবী দিয়েছেন আমরা সেটা বাস্তবায়নে কাজ করবো।
এসময় আরো উপস্থিত ছিলেন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, মহিলা দলের নেত্রী দিলারা মাসুদ ময়না, ১৪নং ওয়ার্ড সদস্য সচিব হারুনুর রশিদ রানা, সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন, তরিকুল হাসান হামিম, তানজিল, জোবায়ের, রিপন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তব্য শেষে এড. সাখাওয়াত হোসেন খান ও এড. টিপু কম্বল বিতরণ করেন এবং ৩১ দফা বাস্তবায়নে নন্দীপাড়া, উকিলপাড়া ও বিবি রোডে লিফলেট বিতরণ করেন।

Related Articles

Back to top button