পূর্বাচলে রাতে আধারে আড়াই লাখ টাকার মাছ লুট
রূপগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে রাতে আধারে ২ লাখ ৫০ হাজার টাকার মাছ লুট করেছে বলে অভিযোগ দায়ের করা হয়েছে। বুধবার গভীর রাতে পূর্বাচলের ১০ নম্বর সেক্টরের একটি লেক থেকে একদল সন্ত্রাসী ওই মাছ ধরে নিয়ে গেছে।
জানা গেছে, রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের ১০ নম্বর সেক্টরের একটি লেকে স্থাণীয় ৩৬টি পরিবারের লোকজন বিভিন্ন প্রজাতির মাছ ছাড়ে। ওই মাছ তারা ২ মাস অন্তর অন্তর ধরে নিজেরা ভাগ ভাটোয়ারা করে নেয়। আগামী রবিবার লেক ধরে মাছ ধরার কথা ছিল। এ খবর জানতে পেরে হারারবাড়ি এলাকার দুলাল হোসেনের নেতৃত্বে হাছেন আলীর ছেলে আরজু মিয়া, সাইদুল ইসলাম, আরজু মিয়ার ছেলে মাসুদ মিয়া, হাকিম উদ্দিনের ছেলে ছাইদুল ইসলামসহ ১৪-১৫জন সন্ত্রাসী জোপূর্বক মাছ ধরে নিয়ে যায়।
এ ব্যাপারে উপজেলার হারারবাড়ি এলাকার হানিফার ছেলে রুবেল মিয়া জানান, মাছ ধরতে বাঁধা দিলে তারা প্রাণনাশের হুমকি দেয়। কয়েক মাস আগেও সন্ত্রাসী সাইদুর রহমান মাদক মামলায় হাজত বাস করেন। জামিনে বেরিয়ে এ গ্রুপটি আরো বেপরোয়া হয়ে ওঠেছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, মাছ লুটের খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।


