তাজা খবরধর্ম ও শিক্ষামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

খবর নারায়ণগঞ্জ.কম :
পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) বাদ জোহর ৫নং ঘাট সংলগ্ন বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের নারায়ণগঞ্জ জেলার সভাপতি মনোয়ার হোসেন শোখন।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহ-আলম, বাল্ক হেড কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহাবুব আলম শিশির,
সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রিপন, সহ-সভাপতি আলী ইমরান শামীম, শহীদ মেম্বার, এম এম সাগর, মোশারফ হোসেন, মিঠু আহম্মেদ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
মিলাদ শেষে দেশ ও দেশের মানুষের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

Related Articles

Back to top button