জাতীয়তাজা খবররাজনীতিরুপগঞ্জ থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

বিশাল মিছিল নিয়ে পল্টনের শ্রমিক সমাবেশে ইদ্রিস আলীর যোগদান

খবর নারায়ণগঞ্জ.কম:
​মহান মে দিবস উপলক্ষে রাজধানীর পল্টনে আয়োজিত শ্রমিক সমাবেশে বিশাল শোডাউন দিয়েছে জেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইদ্রিস আলী। শুক্রবার বিকেলে শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষে আয়োজিত এই মহাসমাবেশে বিশাল মিছিল নিয়ে তারা যোগদান করেন।

​দুপুরের পর থেকেই জেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইদ্রিস আলী। বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন এবং জাতীয় ও দলীয় পতাকা নিয়ে পল্টন মোড়ের সামনে জড়ো হতে থাকেন। এসময় “শ্রমিক-জনতা ঐক্য গড়ো”, “মে দিবসের ডাক, সফল হোক সফল হোক” সহ বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন তারা। জেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইদ্রিস আলীর নেতৃবৃন্দের নেতৃত্বে মিছিলটি নয়াপল্টন হয়ে মূল সমাবেশস্থলে গিয়ে পৌঁছায়।

​সমাবেশে যোগদানের পর জেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইদ্রিস আলী বলেন,আজকের এই মে দিবস কেবল উৎসবের দিন নয়, বরং শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের অঙ্গীকার করার দিন। জেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইদ্রিস আলী সবসময় সাধারণ শ্রমজীবী মানুষের পাশে আছে এবং যেকোনো অন্যায়-অবিচারের বিরুদ্ধে রাজপথে লড়াই করতে প্রস্তুত।

Related Articles

Back to top button