জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
শ্রীবরদীতে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা

রণবীর সরকার, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদীতে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ জুলাই) সকালে উপজেলা প্রসাশন ও উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজনে হলরোম সোমেশ্বরীতে মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ । এসময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবরিনা আফরিন। অন্যানের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম দুলাল, বিসিআইসি’র সার ডিলার সমিতির সভাপতি একেএম রহুল আমিন কালাম, সার ডিলার সমিতির প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন, বিএডিসি সার ডিলার সমিতির প্রতিনিধি আব্দর রাজ্জাক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মেহেদী হাসান, উপজপলা সমবায় অফিসার নুরুজ্জামান খান, সাংবাদিক এজেএম আহছানুজ্জামান ফিরোজ প্রমুখ। এসময় চলতি আমন মৌসুমে ইউরিয়া ও নন ইউরিয়া সারের বাজার তদারকির সার্বিক বিষয়ে আলোচনা করা হয়।
