তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
সুবিধা বঞ্চিত জনগনের পাশে আমরা থাকতে চাই – আবদুল জব্বার

খবর নারায়ণগঞ্জ.কম: ফতুল্লার পাগলা বাজার এলাকায় ১৬ তারিখ সন্ধ্যায় গণসংযোগ করেছেন জামায়াত মনোনীত নারায়নগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আব্দুল জব্বার।
তিনি বলেন সুবিধা বঞ্চিত জনগনের পাশে আমরা থাকতে চাই। জামায়াত মনে করে এটা আমাদের ঈমানী দায়িত্ব, অতীতের মতো রাজনৈতিক নেতাদের মুখের বুলি দিয়ে জামায়াত আপনাদের খুশি করতে চায়না। প্রকৃত অর্থেই মানুষের কল্যাণে জামায়াত রাজনীতি করে। আমাদের উপর আস্থা রাখুন, আমরা আপনাদের সুখে- দু:খে পাশে থাকবো ইনশাআল্লাহ।
এসময় আরো উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি জামাল হোসাইন, নারায়ণগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মজিবুর রহমান মিয়াজি সহ ফতুল্ল উত্তর সাংগঠনিক থানার বিভিন্ন পর্যায়ের জামায়াত নেতৃবৃন্দ।
