তাজা খবরথানার সংবাদরাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দসোনারগাঁ থানা

সোনারগাঁয়ে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত

সোনারগাঁ প্রতিনিধি:
সোনারগাঁয়ে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে দোয়া ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) সোনারগাঁয়ের মোগরাপাড়া বাসস্ট্যান্ডে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে দোয়া ও জনসভা অনুষ্ঠিত হয়।  উক্ত জনসভায় নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অধ্যাপক মোঃ রেজাউল করিম ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব খন্দকার মোঃ আবু জাফর। এ সময় প্রধান অতিথির বক্তব্যে  অধ্যাপক মোঃ রেজাউল করিম বলেন,সোনারগাঁয়ে কেউ যদি বিভেদ সৃষ্টি করতে চায়, জোরজুলুম করতে চায়, আমাদের নেতাকর্মীদের অত্যাচার নির্যাতন করতে চায় আমার তাদেরকে আইনের হাতে তুলে দিব। তবে আমাদের নেতাকর্মীদের উপর কেউ যদি একটা আঘাত করে তাঁকে আমরা শক্ত হাতে দমন করব।

তিনি আরও বলেন, আমরা জনগণের ভালবাসা নিয়ে কাজ করে যেতে চাই, জনগণের ভালবাসা নিয়ে এগিয়ে যেতে চাই। আপনারা দোয়া করবেন আমি যেন জনগণের ভোট নিয়ে আবারও সংসদ সদস্য হয়ে সোনারগাঁবাসীর সেবায় নিয়োজিত থাকতে পারি। জনসভায় সোনারগাঁয়ের ১০টি ইউনিয়ন ১টি পৌরসভা থেকে হাজার হাজার নেতাকর্মীদের সমাঘমে জনস্রোত সৃষ্টি হয়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোঃ মজিবুর রহমান সদস্য সচিব, তাঁতীদল কেন্দ্রীয় কমিটি,অধ্যাপক ইমতিয়াজ বকুল সাবেক সহ-সভাপতি, স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটি,ফারুক আহমেদ তপন কমিশনার সাবেক সভাপতি, সোনারগাঁও পৌরসভা যুবদল, মোঃ সালাউদ্দিন সালু সদস্য সচিব, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদল ও আহ্বায়ক, সোনারগাঁ থানা,মোঃ হারুন-অর-রশিদ মিঠু সাবেক সহ-সভাপতি, নারায়ণগঞ্জ জেলা যুবদল,মোঃ নূর-এ-ইয়াছিন নোবেল সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সোনারগাঁ থানা যুবদল,মোঃ খোরশেদ আলম সহ-সভাপতি, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপি ও সাবেক সভাপতি, মোগরাপাড়া ইউনিয়ন যুবদল।
মোঃ কাজী এনামুল হক রবিন সাবেক সহ-সভাপতি, সোনারগাঁ থানা যুবদল,আলহাজ্ব মোঃ শফিউদ্দিন ভূঁইয়া সহ-সভাপতি, সোনারগাঁ উপজেলা বিএনপি,আলহাজ মোঃ বজলুর রহমান সহ-সভাপতি, সোনারগাঁ উপজেলা বিএনপি,আলহাজ মোঃ গিয়াসউদ্দিন সহ-সভাপতি, সোনারগাঁ উপজেলা বিএনপি,মোঃ গাজী সামছুর রহমান সাবেক যুগ্ম সম্পাদক, সোনারগাঁ উপজেলা বিএনপি,মোঃ মোক্তার হোসেন মিন্টু যুগ্ম সাধারন সম্পাদক,সোনারগাঁ উপজেলা বিএনপি,মোঃ আবুল কাশেম বাবু সাবেক চেয়ারম্যান, বারদী ইউনিয়ন,মোঃ রমজান আলী সরকার সাবেক সভাপতি সনমান্দি ইউনিয়ন বিএনপি,মোঃ লায়ন শফিকুল ইসলাম নয়ন সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সোনারগাঁ পৌরসভা বিএনপি। এছাড়াও উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের সকল ইউনিটের নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button