পঞ্চবটি বধ্যভূমিতে মুক্তিযোদ্ধা ও প্রশাসনের শ্রদ্ধাঞ্জলী নিবেদন

খবর নারায়ণগঞ্জ.কম :
১৯৭১ সালে দীর্ঘ নয় মাস ফতুল্লাস্থ পঞ্চবটি যমুনা অয়েলের জেটিতে মুক্তিযোদ্ধাদের ধরে এনে হত্যা করে বুড়িগঙ্গা নদীতে ভাসিয়ে দিতো, সেই সকল নাম না জানা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী জানিয়েছে জেলা প্রশাসন।
সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে পঞ্চবটি বধ্যভূমিতে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবীর।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, একটি সাম্যভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে।নতুন প্রজন্ম যেমন সুন্দর একটি সমাজ চায় সেজন্য আপনাদের কাজ করতে হবে। মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে তারা আমাদের গৌরব, কারন তাদের জন্যই আজ আমরা এ স্বাধীন ভূখন্ডে বসবাস করতে পারছি। মুক্তিযুদ্ধে যারা নিহত হয়েছেন এবং যেসকল বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে সেই সকল শহীদদের আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি।
এসময় মহান মুক্তিযুদ্ধে নিহত সকলের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
সাবেক সাংসদ ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মোহাম্মদ আলীর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, উপজেলা কমান্ডার নুর হোসেন মোল্লা, সদর উপজেলা ইউএনও সহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
