তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সদর থানা বিএনপির আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ

খবর নারায়ণগঞ্জ.কম: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সদর থানা বিএনপির আয়োজনে বিকেলে চাষাড়া শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের পরে এক বিশাল র‌্যালি বের হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সদর থানা বিএনপির সভাপতি মো. মাসুদ রানার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক এড. মো. সাখাওয়াত হোসেন খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।

সমাবেশে মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, নারায়ণগঞ্জ বীরদের জেলা। এই নারায়ণগঞ্জে আমরা সবাই সহ অবস্থান করতে চাই। পূর্বে নারায়ণগঞ্জ ছিল সন্ত্রাসের জেলা, গডফাদারদের জেলা। সেই অবস্থা থেকে উদ্ধার করে একটি সুখি-শান্তির পরিবেশে সমৃদ্ধশালী নারায়ণগঞ্জ গড়তে চাই। আমরা নারায়ণগঞ্জের মানুষ এখন ঐক্যবদ্ধ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৫ সালে সম্রাজ্যবাদী শক্তির ইশারায় কারাবন্দি হয়েছিলেন। সেই বন্দি দশা থেকে সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ও এই বাংলাদেশকে মুক্ত করেছিলো।

মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, শহীদ জিয়াউর রহমান হলেন স্বাধীনতার ঘোষক। আমরা দীর্ঘ নয় মাসু যুদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করতে পেরেছি। ৭ নভেম্বর হলো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সাধারণ সৈনিক ও জনতা কাঁধে কাঁধ মিলিয়ে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে কারারুদ্ধ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুক্ত করেছিলেন। উনার হাতে দেশ শাসনের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল। এভাবে সেদিন অধিপত্যবাদের পতন হয়েছে।

র‌্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক এড. সরকার হুমায়ুন কবির, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ আহাম্মেদ, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম ভূইয়া হিরন, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, মহানগর সেচ্ছাসেবকদলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা, মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেনসহ নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button