তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
বাজার মূল্য নিয়ন্ত্রণে মনোযোগ না দিয়ে সরকার যেন অলীক কল্পনা প্রসূত লক্ষের পথে যাত্রা করেছে – আবু হাসান টিপু
প্রেস বিজ্ঞপ্তি:
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য জননেতা কমরেড আবু হাসান টিপু বলেছেন,
নিত্য প্রয়োজনীয় বাজার মূল্য নিয়ন্ত্রণের মত অতি সংবেদনশীল ও জন গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ না দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার যেন ভিন্ন কোন অলীক কল্পনাপ্রসূত লক্ষ্যের পথে যাত্রা করেছেন। পতিত ফ্যাসিবাদী সরকারের সকল কাঠামো অক্ষুন্ন রেখে একের পর এক ভৌতিক পরিবর্তনের স্বপ্ন বিনির্মাণ করে চলেছে। ফলে সরকারের বজ্র আঁটুনি আজ ফস্কা গেরোতে পর্যবেষিত হচ্ছে। তিনি বলেন ক্ষমতা গ্রহণের আড়াই মাস পর মানুষ এখন সরকারের সাফল্য দেখতে চায়। ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত এই সরকারের ব্যর্থ হওয়ার কোন অবকাশ নেই। প্রয়োজনে অন্তবর্তী সরকারকেও পুনর্গঠন করা যেতে পারে। অপরদিকে সরকারকে ব্যর্থ ও অকার্যকর করতে যেসব ষড়যন্ত্র ও অন্তর্ঘাতমূলক তৎপরতা চলছে তার বিরুদ্ধেও জনগণকে সোচ্চার হতে হবে।
মঙ্গলবার সকালে হাজিগঞ্জ বাজারে শ্রমিকনেতা মোক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাতে আবু হাসান টিপু এসব কথা বলেন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সুরুজ আলী মাতুব্বর, শামসুজ্জামান বাবর, আবুল কালাম আজাদ প্রমুখ।

