সোনারগাঁ প্রতিনিধি :
সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের পঞ্চমীঘাট পোদ্দার বাড়ি সহ বিভিন্ন ইউনিয়নে প্রতি বছর ন্যায় আয়োজিত শ্রী শ্রী শারদীয় দূর্গোৎসবের সপ্তমী পূজা যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ অক্টোবর) সনাতন ধর্মাবলম্বীরা বিভিন্ন পূজা মন্ডপে উৎসব মূখোর পরিবেশে মন্দিরে মন্দিরে দেবী মায়ের সন্তুষ্টি লাভের আশায় পূজা দেন। পূজায় সারাদেশ বাসীর মঙ্গল কামনা করা হয়।
সোনারগাঁ উপজেলায় আয়োজিত বেশ কয়েকটি মন্দিরে দেখা যায় ঢাকের তালে তালে ব্যাপক আনন্দে মেতে উঠেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
সোনারগাঁয়ের পূজা মন্ডপগুলো নানা প্রকার আলোক সজ্জায় সজ্জিত থাকার পাশাপাশি
রংতুলির নানা রঙে প্রতিমাগুলো কে সাজানো হয়েছে।
এদিকে পূজায় যে কোন প্রকার আপত্তিকর ঘটনা এড়ানোর জন্য কঠোর নিরাপত্তা রয়েছেন র্যাব, পুলিশ, আনসার সহ প্রশাসনের বেশ কয়েকটি সংস্থা। অন্যদিকে মন্ডপে মন্ডপে টহলরত অবস্থায় রয়েছে মোবাইল কোর্ট।
এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর একজন কমকর্তা জানান, এখনো পর্যন্ত কোন প্রকার আপত্তিকর ঘটনা ঘটেনি। আমাদের প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা সার্বক্ষণিক মনিটরিং করছেন।