তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

মসজিদ কমিটি বিলুপ্ত করাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ বাড়িঘর ভাঙচুর

ফতুল্লা প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের পশ্চিম রেললাইন জামে মসজিদের কমিটি বিলুপ্তি করা নিয়ে সভাপতি সাঈদ মোল্লা ও সাধারণ সম্পাদক রাশেদের নেতৃত্বে সন্ত্রাসী হামলা চালায় এবং যুবদল নেতা মিন্টু ও মহসিন এর বাড়িতে সন্ত্রাসী হামলা চালিয়ে বাড়ি ঘর ভাঙচুর করেন।
বিএনপি নেতা মহসিন জানান দীর্ঘ ১৫ বছর ধরে পশ্চিম রেল লাইন জামে মসজিদের কমিটির সভাপতির পদ সাঈদ মোল্লা ও সাধারণ সম্পাদকের পদ রাশেদ দখল করে রেখেছেন।
এলাকাবাসীর প্রায় ৪০ জন তাদের কাছ থেকে মসজিদের আয় ব্যয়ের হিসাব ও কমিটি বিলুপ্ত করে সকলকে নিয়ে এটি সুন্দর কমিটি করার আহ্বান জানান।
আর এতেই ক্ষিপ্ত হয়ে পড়েন সভাপতি সাঈদ মোল্লা ও সাধারণ সম্পাদক রাশেদ বাহিনী।
শুক্রবার ৬ আগস্ট বাদ জুমার নামাজের পর এলাকাবাসী ও মসজিদের সকল কমিটি বৃন্দ পুরনো কমিটি বিলুপ্ত ঘোষণা করার দাবি জানান, এতে চড়াও হয়ে সভাপতি সাঈদ মোল্লা ও সাধারণ সম্পাদক রাশেদ।পরক্ষনিক  মসজিদের ভিতরে মিন্টু ও মহাসিন এর উপরে চরাও হয়, কথা কাটাকাটির একপর্যায়ে সাঈদ মোল্লা ও রাশেদ নেতৃত্বে মসজিদ থেকে বের হয়ে মহাসিন ও মিন্টুর উপরে সাইফ মোল্লা ও রাশেদ বাহিনী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়,।
 পরবর্তীতে দফাই দফায় হামলা চালায় সভাপতি সাঈদ মুন্সী ও সাধারণ সম্পাদক রাশেদুল এর সন্ত্রাসী বাহিনী এ সময় তাদের হাতে থাকা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহাসিন ও মিন্টুর বাড়িঘরে হামলা চালায়।
খবর লেখা পর্যন্ত উক্ত মসজিদ কমিটি নিয়ে এলাকায় উত্তেজন বিরাজ করছে এলাকাবাসী দাবি অচিরেই সন্ত্রাসী বাহিনীকে গ্রেফতার করে আইনে আলতায়  আনা হোক।

Related Articles

Back to top button