জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদরাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দসিলেট বিভাগ

এ নৌকা নূহ নবীর নৌকা: শেখ হাসিনা

আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ নৌকা নূহ নবীর নৌকা। এ নৌকায় কিন্তু মানবজাতিকে রক্ষা করেছেন আল্লাহ রাব্বুল আলামীন। এই নৌকায় ভোট দিয়ে এদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে। আবার নৌকা যখন ক্ষমতায় এসেছে মানুষের আর্থ-সামাজিক উন্নতি হয়েছে।

বুধবার (২০ ডিসেম্বর) বিকালে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠের নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিন। যাদের নৌকা প্রতীক দিয়েছি, তাদের বিজয়ী করুন। এর আগে ৩টা ১০ মিনিটে মঞ্চে পৌঁছেন প্রধানমন্ত্রী।

এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৬০১ এর একটি ফ্লাইটে বেলা ১১টা ৩৩ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। বিমানবন্দরে পৌঁছালে তাদের অভ্যর্থনা জানান কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button