তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

বর্ন্যাদের মাঝে ত্রান দিয়েছে জেলা ফটো জার্নালিস্টস এসোসিয়েশন

প্রেস বিজ্ঞপ্তিঃ বন্যায় দেশের ১১ টি জেলায় প্রায় অর্ধকোটিরও বেশি মানুষ পনিবন্দী হয়ে অসহায় জীবন যাপন করছে। বন্যার বয়াবহ পরিস্থিতিতে অনেকে আজ সর্বসান্ত। সেনা বাহিনী, প্রশাসন, রাজনৈতি ও সামাজিক সংগঠনের মাধ্যমে সারা দেশের মানুষ এই বন্যার মোকাবেলায় ঐক্যবব্ধ হয়ে বন্যার্তদের সহযোগিতা করছে। আজ বাংলদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন (বিপিজেএ) নারায়ণগঞ্জ জেলা শাখা পক্ষ থেকেও বন্যায় ক্ষতিগ্রস্থদের জন্য সুকনা খাবার, পানি, নতুন ও পুরাতন কাপড় এর ব্যবস্থা করেছে। এসব ত্রান গুলো একটি স্বেচ্ছাসেবী সংগঠন “স্মাইল” এর সহযোগিতায় বন্যার্তদের মাঝে বিতরনের সু-ব্যবস্থা করা হয়।

সোমবার ২৬ আগষ্ট রাতে বাংলদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখা পক্ষ থেকে স্বেচ্ছাসেবী সংগঠন “স্মাইল” এর সদস্যদের হাতে ত্রান গুলো বুঝিয়ে দেয়া হয়।
এ সময় ফটো জার্নালিস্টস এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখা সভাপতি মোঃ এনামুল হক সিদ্দিকী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষ গুলোর পাশে আমাদের মানবিক দায়িত্ব। আমাদের ফটো জার্নালিস্টস এসোসিয়েশন জেলা শাখার বেশির ভাগ সদস্য সহযোগিতা করেছেন। বিশেষ করে স্বেচ্ছাসেবী সংগঠন “স্মাইল” এর সদস্যরা আমাদের এই এসব ত্রান গুলো বন্যার্তদের হাতে পৌছে দেয়ার দায়িত্ব নেয়া তাদের আন্তরিক ধন্যবাদ জানান।
ত্রান বিতরন কর্মসুচীতে আরো উপস্থিত ছিলেন ফটো জার্নালিস্টস এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সহিদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান উল রাজিব ও অর্থ সম্পাদক মোঃ কাইয়ুম খান এবং স্বেচ্ছাসেবী সংগঠন “স্মাইল” এর সদস্য মনিরুল ইসলাম মুন্না, জিহাদ হাসান, মাহি, সাব্বির, আলিফ, রবিন জিহাদ,পূর্বাশা, রাকিব ও আদনান।

Related Articles

Back to top button