জাতীয়ঢাকা বিভাগতাজা খবরবিভাগীয় সংবাদশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

রিকশাচালকদের ছাত্রদের সাথে সংহতি প্রকাশ

সারাদেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা, গুলিতে হত্যার প্রতিবাদ ও ৯ দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাবেশ করছে ছাত্র-জনতা। আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে শহীদ মিনারের সামনে রিকশা থামিয়ে স্লোগান দিতে দেখা গেছে রিকশাচালকদের।

শনিবার (৩ আগস্ট) বিকেল ৩টায় সরেজমিনে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দেখা যায়, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দিচ্ছেন শিক্ষার্থীরা৷

শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও যোগ দিচ্ছেন। শহীদ মিনার এলাকায় চলমান আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে রিকশা থামিয়ে মিছিল করছেন রিকশাচালকরাও৷

এসময় রিকশাচালকরা সরকার, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও পুলিশকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন৷আন্দোলনে অংশ নেওয়া রিকশাচালক আমানত বলেন, রিকশা নিয়ে শহীদ মিনারের সামনে দিয়ে যাচ্ছিলাম৷ দেখলাম অনেক রিকশাচালক মিছিল যাচ্ছে। আমিও যোগ দিলাম৷ সাধারণ ছাত্রদের যেভাবে গুলি করে মারছে, এর বিচার হওয়া দরকার। সবাই রাস্তায় নামছে। আমাদের মতো গরিব মানুষ কষ্টে আছেন।

Related Articles

Back to top button