খেলাধুলাজাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শেরপুরের শ্রীবরদীতে ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠি

রমেশ সরকার, শেরপুর প্রতিনিধিঃ

আবহমান গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে ও নতুন প্রজন্মের কাছে ঘোড় দৌড় প্রতিযোগিতা পরিচিত করার লক্ষে শেরপুরের শ্রীবরদীতে অনুষ্ঠিত হয়েছে ঘোড় দৌড় প্রতিযোগিতা। ঘোড়ার দৌড় প্রতিযোগিতা দেখতে ঢল নামে হাজার হাজার দর্শকের। পরিণত হয় মহা মিলন মেলায়।
বৃহস্পতিবার বিকালে পৌর শহরের জালকাটা ষাইট কাকড়া এলাকাবাসীর আয়োজনে ধান ক্ষেতের ফাঁকা মাঠে এই ঘোড় দৌড় প্রতিযোতিা অনুষ্ঠিত হয়। ঘোড় দৌড় প্রতিযোগিতায় অংশ নেয়
শেরপুর ও জামালপুর জেলাসহ বিভিন্ন এলাকা থেকে আসা শতাধিক ঘোড়া।
ঘোড় দৌড় প্রতিযোগিতা উদ্বোধন করেন সাংবাদিক মাসুদ হাসান বাদল।  তিনি বলেন, ‘গ্রামীণ ঐহিত্য ধরে রাখতে ও নতুন প্রজন্মের কাছে ঘোড় দৌড় প্রতিযোগিতা পরিচিত করতে আয়োজন করা হয় ঘোড় দৌড়। এর ধারাবাহিকতা বজায় রাখতে আগামিতেও ঘোড় দৌড় প্রতিযোগিতা হবে।
ঘোড় দৌড় প্রতিযোগিতার পরিচালক পৌর সভার কাউন্সিলর রাকিবুল ইসলাম রাসেল বলেন,  সব খেলাই জনপ্রিয়। তবে গ্রামীণ ঐতিহ্য টিকিয়ে রাখতে এমন আয়োজন করা হয়েছে। সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ায় তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জানান’। পাঁচটি রাউন্ডে খেলায় তিনজন করে বিজয়ী হয়। তবে দাপটে ঘোড়ার দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে দেওয়ানগঞ্জ থেকে আসা ঘোড়ার সোয়ার কিশোর রাজু আহমেদ ও  দ্বিতীয় নজরুল ইসলাম। পরে সকল বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে ফ্রীজ, টেলিভিশন, মোবাইল ফোন ও ক্রেষ্ট তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। গোলাম মোস্তাফার সভাপতিত্বে
ঘোড় দৌড় প্রতিযোগিতায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক খোরশেদ আলম ইয়াকুব, ইউপি চেয়ারম্যান ফরিদুজ্জামান, ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মো, আব্দুর রউফ মিয়া,  ইউপি চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদার ও উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক জাহিদুল ইসলাম জুয়েল প্রমুখ। এ প্রতিযোগিতা দেখে হারিয়ে যাওয়া ঐতিহ্যকে প্রতিবছরই আয়োজনের আহবান জানান দর্শকরা।

Related Articles

Back to top button