তাজা খবরথানার সংবাদরাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দসোনারগাঁ থানা
সোনারগাঁও ৩আসন থেকে জাতীয়পার্টির দলীয় মনোনয়ন পেয়েছে লিয়াকত হোসেন খোকা
সোনারগাঁ প্রতিনিধি: জাতীয়পার্টির বনানী প্রেসিডেন্ট কার্যালয় থেকে জাতীয়পার্টির দলীয় মনোনয়ন ঘোষনা করা হয়।
সোমবার বিকালে জাতীয়পার্টির বনানী প্রেসিডেন্ট কার্যালয় থেকে এ ঘোষণা দেয়া হয়।
সোনারগাঁ থেকে জাতীয়পার্টির দলীয় নাম ঘোষনা করেন বর্তমান এমপি লিয়াকত হোসেন খোকাকে। লিয়াকত হোসেন খোকার নাম ঘোষনার পর পরই মোগরাপাড়া এলাকায় জাতীয়পার্টির নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করে। মিছিলটি মোগরাপাড়া চৌরাস্তা হয়ে শহীদ মজনু পার্ক প্রদক্ষিন করে মোগরাপাড়া এসে শেষ হয়। পরে তারা আতশবাজি ফুটিয়ে নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিরতন করেন। এছাড়াও জাতীয়পার্টির নাম ঘোষনার পর পরই উপজেলার বিভিন্ন ইউনিয়নে জাতীয়পার্টির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।

