তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

ফিলিস্তিনি ইস্যুতে আগামী শুক্রবার শহরে বিক্ষোভ মিছিল

প্রেস বিজ্ঞপ্তি:
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, দখলদার ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে বেসামরিক নারী-পুরুষ-শিশু গণহত্যা বন্ধ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং মুসলমানদের ১ম ক্বিবলা বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করার দাবীতে পীর সাহেব চরমোনাই’র আহবানে ১৭ মে শুক্রবার বিকাল ৪টায় ডিআইটি চত্বর থেকে বিক্ষোভ মিছিল করবে ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর।
আজ নগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ মাসিক সভায় কেন্দ্রীয় সার্কুলারের আলোকে এ ঘোষণা দেন।
তিনি বলেন, সারা বিশ্বোর মুসলমানরা জোরালো দাবী জানানো সত্ত্বেও ইজরাইলী বাহিনী হামলা বন্ধ করছে না। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অনতিবিলম্বে এই নিঃশংস হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।

Related Articles

Back to top button