তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
আল হেরা ক্লিনিকের পাশের ঝোপ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
খবর নারায়ণগঞ্জ.কম:
নারায়ণগঞ্জ শহরের খানপুর থেকে এক কন্যা নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শিশুটির নানিসহ চারজনকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে খানপুর কাজিপাড়া আল হেরা ক্লিনিকের পাশের ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন নবজাতকের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এ ঘটনায় জাহান ক্লিনিকের ওটি ইনচার্জ, নবজাতকের নানিসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


