তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
আল-আমিন প্রধান কে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সদর থানা বিএনপি

খবর নারায়ণগঞ্জ.কম:
নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির আওতাধীন ১৬নং- ওয়ার্ড বিএনপির সভাপতি আল-আমিন প্রধান কে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা ও সাধারণ সম্পাদক এড,এইচ এম আনোয়ার প্রধান লিখিত এক যৌথ স্বাক্ষরিত পত্রে এ নোটিশ দিয়েছেন। নিম্নে তা হুবহুব তুলে ধরা হলো।
আপনাকে সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনি ১৬নং- ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে দলের একটি ইউনিটের দায়িত্ব পালন করে যাচ্ছেন। কিন্তু অতান্ত্য পরিতাপের বিষয় যে, বিগত কয়েকদিন যাবৎ দলের গুরুত্বপুর্ন দায়িত্বে থাকা স্বত্বেও আপনি নারায়নগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড, আবু আল ইউসুফ খাঁন টিপু’র বিরুদ্ধে কাল্পনিক, বানোয়াট ও ষরযন্ত্রমূলক বিভিন্ন অপ- প্রচারের মাধ্যমে ফেইসবুকে কুরুচিপূর্ণ ষ্ট্যাটাস দিয়ে তার ও দলের ভাবমূর্তি নষ্ট করার ষরযন্ত্র চালিয়ে যাচ্ছেন। যাহা অতান্ত্য ন্যাক্কার জনক এবং সংগঠন বিরোধী কার্য্যকলাপ।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড, আবু আল ইউসুফ খাঁন টিপুর বিরুদ্ধে যদি কোনো ধরনের অভিযোগ থাকিয়া থাকে, তাহা আপনি দলিয় ফোরামে উথ্বাপন করিতে পারিতেন। আপনি তার না করে ব্যাক্তির স্বার্থে ও অন্য কারো দ্বারা প্ররোচিত হয়ে, দলের দায়িত্বে থাকা নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিবের ও দলের বিরুদ্ধে যে মিথ্যা ষরজন্ত্রে মেতে উঠেছেন তার পুরোপুরি সংগঠন বিরোধী। আপনার এহেন কর্মকান্ডে দল অতান্ত্য বিস্মিত ও হতবাক হয়েছে।
অতি এবং আপনাকে জানানো যাচ্ছে যে,আপনি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিবের বিরুদ্ধে যে ধরনের বানোয়াট, কল্পকাহিনি, মিথ্যাচার প্রোপাগ্যান্ডা, অনলাইনে যে ষরজন্ত্রমূলক মিথ্যাচারে লিপ্ত হয়েছেন তাহা কেনো এবং কিসের কারনে করেছেন, তাহা আগামী ৪৮ ঘন্টার মধ্যে আপনাকে উহার ব্যাখ্যা ও জবাব লিখিত বলা স্ব-শরীরে উপস্থিত হয়ে দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হইল। অন্যথাথায় ৪৮ ঘন্টার মধ্যে কারণ দর্শানো নোটিশের জবাব প্রদান যদি না করেন তাহলে আপনার বিরুদ্ধে গঠনতন্ত্র মোতাবেক সাংগঠনিক ব্যাবস্হা গ্রহন করা হইবে।

