খেলাধুলাতাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

খেলাধুলার কোন বিকল্প নেই – পারভিন ওসমান

খবর নারায়ণগঞ্জ.কম :

মহান স্বাধীনতার মাস উপলক্ষ্যে আলহাজ্ব নাসিম ওসমান স্মরণে টিভি কাপ ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ মার্চ) বিকেলে গোগনগর ইউনিয়নের পাঠান নগর মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ নাসিম ওসমানের স্ত্রী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পারভীন ওসমান।

এসময় তিনি বলেন, খেলাধুলা করলে দেহ, মন দুটোই ভালো থাকে। বর্তমান সমাজে খেলাধুলা করার মত জায়গা খুবই অপ্রতুল। তাই ছেলেমেয়েরা বিভিন্ন অন্যায় ও অপকর্মের সাথে জড়িয়ে পড়ছে। তাদের এ পথ থেকে ফেরাতে হলে খেলাধুলার বিকল্প নেই। তাই সমাজের প্রতিটি মানুষের উচিত যুব সমাজকে খেলাধূলায় উৎসাহিত করা৷

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন কাজলের সভাপতিত্বে ও মাহবুব হাসান লিয়নের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন, সদর থানা আওয়ামী লীগের সভাপতি নাজির উদ্দিন আহমেদ, ১৮নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আব্দুল কুদ্দুস আজাদ, সদর থানা কমিউনিটি পুলিশের সভাপতি ইদ্রামিন ইব্রাহিম খলিল, ইসলামিয়া চক্ষু হাসপাতালের ডিরেক্টর ডাঃ লোকনাথ আচার্য্য সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ফাইনাল খেলায় নলুয়া একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে গোগনগর একাদশ।

Related Articles

Back to top button