তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

নিখোঁজের ১০ দিনেও খোঁজ মেলেনি সুমাইয়ার ! 

বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন শহীদনগর ডিয়ারা (ব্যাংক কলোনী) এলাকার  হাছিনা বেগমের নাবালিকা কন্যা সুমাইয়া আক্তার মারিয়া (১৭) গত ১০ দিন যাবৎ নিখোঁজ রয়েছে। এই বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় সাধারণ ডায়রী (জিডি) করেও কোন সন্ধান পাওয়া যায়নি ভিকটিম সুমাইয়ার। তার সন্ধান পেতে পরিবারের পক্ষে প্রশাসনের কাছে আকুল প্রার্থনা জানান ভিকটিমের দুঃখীনি মা অসহায় হাছিনা বেগম।

ঘটনাসূত্রে এবং জিডি হতে জানাযায়, গত ১৩ মার্চ ২০২৪ ইং তারিখ আনুমানিক দুপুর ২ টা ঘটিকা হতে নিখোঁজ রয়েছে সুমাইয়া। তার ব্যবহৃত মোবাইল নাম্বার ০১৩২৭৯৮৪৩৬৫ নাম্বার টি নিখোঁজের সময় হতে বন্ধ রয়েছে। পরিবারের লোকজন সম্ভাব্য সকল স্থানে অনেক খোঁজাখোজি করেও তার কোন সন্ধান না পেয়ে গত ১৬ মার্চ ২০২৪ইং তারিখে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরী নং- ৭৯৪/১৬-০৩-২০২৪, আবেদন ট্র্যাকিং নং- 3WP043 অন্তর্ভূক্ত করেন। জিডিতে সুমাইয়ার উচ্চতা অনুমানিক ৫ ফুট, গায়ের রং- উজ্জল শ্যাম বর্ণের, মুখমন্ডল- গোলাকার, চুলের রং- কালো ও লম্বা, পরিহিত পোষাক- কালো রং এর বোরকা ছিলো।

ভিকটিম সুমাইয়ার পিতা-মাতা বহু জায়গায় তাদের নিখোঁজ মেয়ের সন্ধান করে কোন সমাধান বা খোঁজ না পেয়ে বর্তমানে মানবেতর দিন যাপন করছে। এই পরিস্থিতিতে নিখোঁজ সুমাইয়ার পরিবারের দাবী সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তর, র‌্যাব-১১ এবং জেলা পুলিশের বিশেষ সহযোগীতা ছাড়া হয়ত তাদের মেয়ের আর কোন সন্ধান পাওয়া যাবে না।

Related Articles

Back to top button