চেয়ারম্যান প্রার্থী ফাইজুল ইসলামের অটোরিক্সা প্রতীকে গণসংযোগ
খবর নারায়ণগঞ্জ.কম:
উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শুরু হয়েছে ফতুল্লা ইউনিয়ন পরিষদের উপনির্বাচনের প্রচার-প্রচারণা। চেয়ারম্যান প্রার্থী
ফাইজুল ইসলাম তার অটোরিক্সা প্রতীক নিয়ে গণসংযোগ করেন।

শনিবার (২৪ শে ফেব্রুয়ারি) বিকাল ৩টায় ফতুল্লার দাপা থেকে দ্বিতীয় দিনের মত গণ সংযোগ শুরু করেন তিনি।
গণসংযোগ কালে ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক ও অটো রিক্সা প্রতীকের জনগণের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব ফাইজুল ইসলাম জানান,গরীব দুঃখী ও জনগণের মার্কাটাই হচ্ছে অটো রিক্সা। গরীব দুঃখীর পক্ষে কাজ করার জন্যই আমি মহান আল্লাহ তাআলার দরবারে এই অটো রিক্সা প্রতীক চেয়েছিলাম এবং সেই অটো রিক্সা প্রতীকটি পেয়েছি।

এ সময় তিনি আরো জানান,আমি যেখানেই যাচ্ছি জনগণের কাছে ভোট চাইতে ভোটারদের অনেক সাড়া পাচ্ছি। এলাকা বাসি একটি অসুবিধার কথা আমাকে জানাচ্ছেন সেটি হচ্ছে জলাবদ্ধতা, আমি নির্বাচিত হলে ভোটারদের ওয়াদা দিয়েছি জলাবদ্ধতা নিররসন করব। দ্বিতীয় দিনও আমি গরিব দুঃখী মেহনতী মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। আশা করছি আগামী ৯ই মার্চ সকাল সকালেই ভোটাররা ভোটকেন্দ্রে যাবে ভোট দিতে এবং বিপুল ভোটে আমাকে নির্বাচিত করবে।
এ সময় উপস্থিত ছিলেন ৮৮ ব্যাচের বন্ধু মহল ও এলাকার মুরব্বিগন।
প্রসঙ্গত, ৯ মার্চ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহন চলবে।

