জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শেরপুরে পুকুরের পানিতে ডুবে আদিবাসী শিশুর মৃত্যু

শেরপুর প্রতিনিধি :
শেরপুরের ঝিনাইগাতীতে পুকুরের পানিতে ডুবে অর্কিড মানকিন নামে ২ বছর বয়সী এক আদিবাসী শিশুর মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটে ২২ সেপ্টেম্বর বৃহস্প্রতিবার উপজেলার গৌরিপুর ইউনিয়নের পশ্চিম গজারীকুড়া গ্রামে। অর্কিড মানকিন ওই গ্রামের হৃদয় দফুর ছেলে।

স্থানীয়রা জানান, সকাল ৯ টার দিকে শিশু অর্কিড বাড়ির সামনে খেলাধুলা করছিল। সকলের অজান্তে পুকুরের পানিতে ডুবে শিশু অর্কিড গুরুতরভাবে আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া বলেন, এবিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Related Articles

Back to top button