এখনও সময় আছে হরতাল–অবরোধ বন্ধ করুন নির্বাচনে আসুন – শহীদ বাদল
খবর নারায়ণগঞ্জ.কম : বিএনপি-জামায়াত হরতাল-অবরোধের নামে অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও অপরাজনীতির প্রতিবাদে নগরীতে গণঅবস্থান, পথচারী ও দোকান ব্যবসায়ীদের খোঁজ খবর নিয়ে কুশুল বিনিময় করেছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড. আবু হাসনাত মো.শহীদ বাদল।
বুধবার ( ১ নভেম্বর ) দুপুরে শহরের ২ নং রেলগেইট সংলগ্ন জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে সামনে গণঅবস্থানের পর নগীরর বিবি রোডের ২নং রেল গেইট থেকে পায়ে হেটে পথচারী ও দোকান ব্যবসাযীদের সাখে কথা বলেন এড. আবু হাসনাত মো.শহীদ বাদল।
এ সময় জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু হাসনাত মো.শহীদ বাদল বলেন, জনগনের জানমালের নিরাপত্তার স্বার্থে ও বিএনপি ও জামায়েতের আগুন সন্ত্রাস ঠেকাতে নারায়ণগঞ্জের প্রত্যেকটা জায়গায় আমরা ঘুরে ঘুরে ডিউটি দিচ্ছি।সন্ত্রাসী করতে আসলে কাউকে ছাড় দেওয়া হবে না।বিএনপিকে চিরতরে বাংলার মাটি থেকে উৎখাত করতে হবে। তিনি আরো বলেন, সকাল থেকে আমরা আওয়ামী লীগের কর্মীরা বিএনপির জামাতের বিরুদ্ধে মাঠে নেমেছি।
নারায়ণগঞ্জে কোন প্রকার অশান্তি আমরা করতে দিবো না বিএনপিকে।তাই আমরা আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে এলাকায় এলাকায়, মহল্লায় মহল্লায় শান্তি সমাবেশ করছি। জামাত-বিএনপি ২০১৪ সনে উনারা ট্রেন মিস করেছেন হরতাল করেছেন তিন মাস অবরুদ্ধ রেখেছেন। মানুষকে ট্রেনে, বাসে পুড়িয়ে মেরেছেন। ঢাকা মেডিকেল কলেজে অগ্নিদগ্ধের আর্তনাদে বাংলাদেশের এমন কোন মানুষ নেই যে যারা সংহতি প্রকাশ না করেছেন।সে সময় দেখিনি বিএনপির কেউ হাসপাতালে গিয়ে তাদের সমবেদনা জানিয়েছেন কিন্তু আমাদের প্রধানমন্ত্রী চিৎকার করে বলেছিলেন আমি প্রধানমন্ত্রীত্ব চাই না আপনেরা আপনাদের অগ্নি সন্ত্রাসী বন্ধ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, ফতুল্লা থানা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক তাহের উদ্দিন রানা,সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সালাউদ্দিন মাসুম,আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী নূর মোল্লা, সাধারণ সম্পাদক সালেহ আহম্মেদ খোকন, মহানগর যুবলীগের কার্যকরী সদস্য সাব্বির আহমেদ মাসুদ,সদর থানা যুবলীগের সভাপতি এস টি আলমগীর সরকার, সাংগঠনিক সম্পাদক শাহীন সরকার, যুবলীগ নেতা আাশরাফ মামুন পাঠান,বন্দর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমীর হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক মো.শাহাদাত হোসেন,ফতুল্লা থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজির হোসেন, আলীরটেক ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক,নুরু শিকদার এডভোকেট জসিম উদ্দিন,কবির হোসেন প্রধান সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


