তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শ্রমিক নেতা পলাশের মায়ের সুস্থতা ও দাপা বালুরঘাট  ট্রাক চালক সমিতির মৃত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত 

খবর নারায়ণগঞ্জ.কম:
জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ আন্ত জিলা ট্রাক কভার্ডভ্যান মিনিট্রাক চালক শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব কাউসার আহমাদ পলাশ এর মায়ের পুরোপুরি সুস্থতা ও দাপা বালুরঘাট ট্রাক চালক সমিতির মৃত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায়  দোয়া মাহফিল ও তোবারক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৯ ফেব্রুয়ারী দাপা বালুরঘাট ট্রাক চালক সমিতির অফিসে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দাপা বালুরঘাট ট্রাক চালক সমিতির সভাপতি ও ফতুল্লা থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: ফরিদ আহমেদ লিটন এর সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আন্ত জিলা ট্রাক কভার্ডভ্যান  মিনিট্রাক চালক শ্রমিক ইউনিয়ন পাগলা শাখার সভাপতি হাজী মো: আবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি মো: বাবুল আহমেদ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মো: নাসির উদ্দিন প্রমুখ।
মহান রাব্বুল আলামীন শ্রমিক নেতা পলাশ এর মমতাময়ী মাকে পুরোপুরি সুস্থতা ও দীর্ঘ আয়ু দান করেন সেই প্রার্থনা করে দোয়া পরিচালনা করেন তুফানী প্রধান কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব হযরত মাওলানা অলিউল্লাহ আজাদী।পাশাপাশি দাপা বালুরঘাট ট্রাক চালক সমিতির মৃত সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন দাপা বালুরঘাট ট্রাক চালক সমিতির সম্পাদক মো: সোহেল,সহসভাপতি আনোয়ার হোসেন, র্যকরী সভাপতি নুর উদ্দিন আহমেদ রয়েল,সাংগঠনিক সম্পাদ আলতাফ হোসেন সহ সকল নেতৃবৃন্দ।
দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়।

Related Articles

Back to top button