জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শেরপুরের শ্রীবরদীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সবজির চারা উচ্ছেদ

শেরপুর প্রতিনিধি :

শেরপুরের শ্রীবরদীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে  সবজির চারা উচ্ছেদের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে ৩১ অক্টোবর সোমবার সন্ধ্যায় উপজেলার ঝুলগাঁও গ্রামে। এনিয়ে ওই জমির মালিক আব্দুর রেজ্জাক বাদী হয়ে একই গ্রামের মৃত ছবর শেখের ছেলে আবুল কাশেম (৫৫), আবুল কাশেমের ছেলে সাইদুর রহমান (৩৫), সাইফুল ইসলাম (২৮), জাকির হোসেন (২৫), আবুল কাশেমের স্ত্রী ছায়েদা বেগম ও কন্যা পার্সিনা খাতুনকে আসামী করে শ্রীবরদী থানায় একটি মামলা করেছে।

মামলা সূত্রে জানা গেছে, বিবাদীদের সাথে আব্দুর রেজ্জাকের দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এনিয়ে এলাকার চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিরা দফায় দফায় সালিশ বৈঠক করে। বৈঠকে বিবাদীরা কোন কাগজপত্র ও প্রমাণ দেখাতে না পারায় আব্দুর রেজ্জাকের পক্ষ রায় দেওয়া হয়। এতে বিবাদীরা সালিশ বৈঠক অমান্য করে জমি দখলের চেষ্টা করতে থাকে। ঘটনার দিন সন্ধ্যায় ভূয়া কবলিয়ত নামা  সৃষ্টি করিয়া জমি দখলের চেষ্টা করে এবং বিভিন্ন জাতের সবজির চারা তুলিয়া ৫০০০০ হাজার টাকার ক্ষতি সাধন করে। পরদিন বিবাদীরা আমার জমির পশ্চিম পার্শ্বে বাঁশের খুঁটি পুতিয়া তাদের জমির সাথে আমার জমির সীমানা সংযুক্ত করিয়া জমি দখলের চেষ্টা করে।

এব্যাপারে মামলার বাদী আব্দুর রেজ্জাক বলেন, এসময় মামলার ১ নম্বর সাক্ষী হিতু মিয়া বিষয়টি আমাকে জানাইলে আমি দ্রুত ঘটনাস্থলে আসি এবং বাঁধা দেই। এসময় ১ নম্বর আসামীর হুকুমে বিবাদীরা দেশীয় অস্ত্র নিয়া  আামাকে জানে মারতে  আসলে আমি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করি। এঘটনায় থানায় মামলা করেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।

এ নিয়ে মামলার অপর বিবাদী সাইদুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন, আব্দুর রেজ্জাক গং আমার রোপিত সবজি ক্ষেত উপরে ফেলেছে। এ ঘটনায় আমি আব্দুর রেজ্জাকদের বিরোদ্ধে মামলা করেছি।

মামলার তদন্তকারি কর্মকর্তা পুলিশ উপ-পরিদর্শক কামরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Related Articles

Back to top button