তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

মাওলানা মঈনুদ্দিন আহমাদ এর গণসংযোগ ও নির্বাচনী সভা অনুষ্ঠিত

খবর নারায়ণগঞ্জ.কম: ৯ জুলাই বুধবার বাদ আসর ১১ নং ওয়ার্ডের তল্লা বড় মসজিদ এলালায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ এর গণসংযোগ ও সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় আন-নূর সোসাইটির চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ বলেন কুরআনের আইন বাস্তবায়ন হলে দেশে আর কোন ধরনের দখলদারিত্ব, চাঁদাবাজ ও লুণ্ঠন থাকবেনা। তিনি বলেন দেশ থেকে স্বৈরাচারী’রা পালিয়ে গেলেও তাদের দোসররা এখনো বিভিন্ন স্থানে ঘাপটি মেরে আছে। অতি দ্রুত তাদেরকে আইনের আওতায় এনে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে।

১১ নং ওয়ার্ডের সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি আব্দুর রহিম, সহকারী সেক্রেটারি রুহুল আমীন, ৯ নং ওয়ার্ড সভাপতি ইব্রাহিম মিয়া, এম সার্কাস পানিরকল ইউনিটের মো শফিকুল ইসলাম, শ্রমিক কল্যান বিভাগের গাজী আবু সাঈদ সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button