সুন্দর দেশ গঠনে ঐক্যবদ্ধতার কোন বিকল্প নেই – দোলন

খবর নারায়ণগঞ্জ.কম :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়ন এবং নিত্য পণ্যের দাম সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নির্বাচনের রোডম্যাপ ঘোষনা ও পতিত ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র মোকাবেলার দাবীতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) দুপুরে নগরীর ডন চেম্বার এলাকায় এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ছাত্রদলের সভাপতি প্রার্থী মেহেদি হাসান দোলনের নেতৃত্বে একটি বিশাল মিছিল সমাবেশে যোগদান করে।
এসময় মেহেদি হাসান দোলন বলেন, ফ্যাসিষ্ট হাসিনা সরকারের নির্যাতনে অতিষ্ঠ ছাত্র-জনতার আন্দোলনে দেশত্যাগ করে শেখ হাসিনা। কেয়ারটেকার সরকারের অধিনে দেশ পরিচালিত হলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে কাজ করছেন দলীয় নেতৃবৃন্দ। তাই দেশের মানুষের আস্থা অর্জনে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। একটি সুন্দর দেশ গঠনে ঐক্যবদ্ধতার কোন বিকল্প নেই।


