আড়াইহাজার থানাতাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

আনোয়ার হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি, নারায়ণগঞ্জ জেলার

শোক সংবাদ : অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি (বাভুঅকস), নারায়ণগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি এবং আড়াইহাজার পৌর ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা জনাব মোঃ আনোয়ার হোসেন আজ ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

​আজ সকালে অফিসে যাওয়ার পথে নারায়ণগঞ্জের মদনপুরের মীররের টেক নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি স্ত্রী, তিন কন্যা এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

​ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে মরহুমের মরদেহ সিরাজগঞ্জ জেলায় তাঁর নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

​তার এই অকাল প্রয়াণে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি, নারায়ণগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ্ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করুন। আমিন।

​শোকান্তে: মোঃ কামাল হোসেন (সভাপতি) ও মোঃ কামরুল হাসান (সাধারণ সম্পাদক) বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি নারায়ণগঞ্জ জেলা শাখা।

Related Articles

Back to top button