তাজা খবরথানার সংবাদবন্দর থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
আজমত আলীর নেতৃত্বে বিশাল হাজারো নেতাকর্মী নিয়ে প্রধানমন্ত্রীর জনসভায় যোগদান
খবর নারায়ণগঞ্জ.কম: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র ২দিন বাকী থাকলেও নির্বাচন নিতিমালা অনুযায়ী আগামী ৫ জানুয়ারী সকাল ৮ টায় প্রচার প্রচারনার শেষ সময় হওয়ায় ৪ জানুয়ারী শেষ প্রচারনায় নারায়ণগঞ্জ সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স এ প্রধানমন্ত্রীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকাল ১১ টায় ফতুল্লা থানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী আলহাজ্ব আজমত আলীর নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী জনসভায় যোগদেন। সস্তাপুর থেকে মিছিল বের হলে মিছিলটি জনসমুদ্রে পরিনত হয়। এসময় মিছিলটিকে সামনে থেকেই নেতৃত্বে দেন ফতুল্লা থানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী আলহাজ্ব আজমত আলী।

