কাশীপুরে পাভেল হত্যা: আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

খবর নারায়ণগঞ্জ.কম: নারায়নগঞ্জের ফতুল্লা থানা’র আওতাধীন কাশিপুরের সর্বস্তরের জনগণের ব্যানারে পাভেল হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসি’র দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ এপ্রিল) বেলা ১২টায় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে গুলিবিদ্ধ পাভেলের মা” নুরী বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার তাজা পোলাডারে মাইরা ফালাইলো, কোনো বিচার হইলো না। আসামিদের বিচার না করে জামাইয়ের মতো থানায় বসায় রাখছে। এখনো অস্ত্র উদ্ধার করতে পারে নাই। আমি ওদের ফাঁসি চাই।
এসময় বক্তারা অভিযোগ করে বলেন মাদক ব্যবসায় সম্পৃক্ত না হওয়ায় মায়শার আহমেদ বাবু গ্যং গুলি করে পাভেলকে হত্যা করেছে।
পাবেল হত্যাকারীদের সাথে জড়িত আসামিদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি দাবি জানায়।
মানব-বন্ধনে উপস্থিত ছিলেন নিহত পাভেলের বাবা মোঃ হাসমত আলী, মা নুরী বেগম, বড় বোন রেশমী বেগম, বড় ভাই মাসুম, রুবেল সহ প্রমূখ ।

