জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগরাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শেরপুরের নালিতাবাড়িতে এবি পার্টির আবদুল্লাহ বাদশার গণসংযোগ 

রণবীর সরকার, শেরপুুর প্রতিনিধি :
শেরপুর-২ (নালিতাবাড়ি-নকলা) আসনে এবি পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ  আবদুল্লাহ বাদশা মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে নালিতাবাড়ির কেন্দুয়া পাড়া ইউনিয়নে মতবিনিময় ও গণসংযোগ করেছেন।
গণসংযোগ কার্যক্রমের অংশ হিসেবে তিনি কেন্দুয়া পাড়া জামে মসজিদ সংলগ্ন এলাকায় স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন ও এবি পার্টির লক্ষ্য ও কর্মসূচি তুলে ধরেন। এসময় তিনি উন্নয়ন, স্বচ্ছতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন।
গণসংযোগে জনাব বাদশার সফরসঙ্গী ছিলেন এবি পার্টির স্থানীয় নেতৃবৃন্দ, যারা প্রার্থীকে সর্বাত্মক সমর্থন দিয়ে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
স্থানীয় বাসিন্দারা প্রার্থীর বক্তব্য শুনে ও তাদের সমস্যার কথা তুলে ধরেন। এসময় তিনি এলাকাবাসীর দুঃখ-দুর্দশা লাঘবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

Related Articles

Back to top button