তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
শতাধিক দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে আলীগঞ্জ প্রবীণ হিতৈষী সংঘ
খবর নারায়ণগঞ্জ.কম:
শতাধিক দরিদ্র মানুষের মাঝে শীত নিবারনের জন্য কম্বল বিতরণ করেছে আর্তমানবতার সেবায় নিয়োজিত মানবিক সংগঠন আলীগঞ্জ প্রবীণ হিতৈষী সংঘ।
শুক্রবার ২২ ডিসেম্বর বাদ আসর আলীগঞ্জ পলাশ নগর রেললাইন এলাকায় প্রবীণ হিতৈষী সংঘ আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমাদ পলাশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দরিদ্র মানুষের হাতে শীতবস্ত্র কম্বল তুলে দেন।
আলীগঞ্জ প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি মো: সেকেন্দার আলী মৃধার সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড মেম্বার মো: জাহাঙ্গীর আলম, মহিলা মেম্বার আরজুদা বেগম খুকি, জাতীয় শ্রমিকলীগ নারায়ণগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট মো: হুমায়ুন কবির, ফতুল্লা আঞ্চলিক শ্রমিকলীগের সহসভাপতি হাজী মো: আবুল হোসেন।
আলীগঞ্জ প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক মো: মনির হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে দোয়া পরিচালনা করেন সংগঠনের কোষাধ্যক্ষ ও আলীগঞ্জ পিডব্লিউডি কলোনি জামে মসজিদের খতিব হাফেজ ক্বারি মো: খলিলুর রহমান।এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আন্ত জিলা ট্রাক, কভার্ড ভ্যান,মিনিট্রাক চালক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য ওয়াসিম আব্দুল্লাহ, আলীগঞ্জ পলাশ নগর যুবসংঘের সভাপতি আব্দুর রাজ্জাক ইদু, সহসভাপতি মো: হাবিব খন্দকার ও আলীগঞ্জ প্রবীণ হিতৈষী সংঘের অন্যান্য সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

