তাজা খবরমহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

বিএনপি-জামাত জোটের নৈরাজ্যের বিরুদ্ধে ও জাতির মঙ্গল কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

খবর নারায়ণগঞ্জ.কম :
আসন্ন নির্বাচনকে ঘিরে এখন থেকেই আওয়ামী লীগের নেতারা প্রস্তুতি নিতে শুরু করেছে। নির্বাচনে আওয়ামী লীগের দলনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকেই মনোনয়ন দিবেন স্ব স্ব এলাকায় তাকেই সকল প্রকার সহযোগিতা করবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ নেতাকর্মীরা। ব্যক্তিগত কোন ক্লেশ যেন এখানে বাসা বাঁধতে না পারে সেজন্য সকলকে ঐক্যবদ্ধ ও সচেতন থাকার আহ্বান জানিয়েছে নেতৃবৃন্দ।সেই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা বিভিন্ন ওয়ার্ডের নেতৃবন্দকে নিয়ে সভা সমাবেশ চালিয়ে যাচ্ছেন। এতে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করার অঙ্গিকার করছেন নেতাকর্মীরা। পূণরায় যেন আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারে সেভাবে কাজ করার প্রস্তুতি নিচ্ছেন।
এ উপলক্ষ্যে সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহার রাজনৈতিক কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় তিনি বলেন, দেশের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস কাজ করে চলেছেন। তিনি বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এ দেশকে বিশ্ব দরবারে একটি উন্নত রাষ্ট্র হিসেবে সমাদৃত করতে তিনি দেশে বিভিন্ন মেগা প্রকল্প পরিচালনা করছেন। যার মধ্যে কিছু প্রকল্প দৃশ্যমান আর কিছু প্রকল্পের কাজ চলমান। কিন্তু এই উন্নয়নের ধারাকে ব্যাহত করতে তারেক জিয়ার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে। হরতাল, অবরোধের মত বিভিন্ন কর্মসূচী দিয়ে মানুষকে ভোগান্তিতে ফেলছে। তাই আগামী নির্বাচন যেন সুষ্ঠু ও সুন্দর হয় সেজন্য মহানগরের প্রতিটি ওয়ার্ডে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করার পরিকল্পনা করা হয়। সেই সাথে আওয়ামী লীগকে পূণরায় ক্ষমতায় আনতে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি রবিউল হোসেনের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জিএম আরমান, সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা মালা, এড. বিদ্যুৎ কুমার সাহা সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button