বৈষম্য বিরোধী আন্দোলনে আহত মাহাবুব আলমের চিকিৎসা জন্য আর্থিক সহায়তা করলেন ডিসি

খবর নারায়ণগঞ্জ.কম:
নারায়ণগঞ্জে যোগদানের প্রথম দিন থেকেই মানবতা ও মানবিক কাজ করে যাচ্ছেন নারায়ণগঞ্জের মানবিক ডিসি জাইদুল ইসলাম মিয়া। বিভিন্ন সময় বিভিন্ন কারণে তদন্ত সাপেক্ষ আর্থিক সহযোগিতা করেন তিনি। এতে অনেকেই উপকৃত হচ্ছেন। আর্থিক সংকটের কারণে অনেকেই বিভিন্ন অসুস্থতার চিকিৎসার ব্যয় বহন করতে পারছেন না।
এমন সংবাদ পেয়ে নারায়ণগঞ্জ জেলার মানবিক ডিসি মোঃ জাহিদুল ইসলাম মিয়া তাদের পাশে দাঁড়ান।
রবিবার(১৬ই মার্চ) বৈষম্য বিরোধী আন্দোলনে আহত মাহাবুব আলমের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় তিনি বৈষম্য বিরোধী আন্দোলনে আহত মাহাবুব আলমের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করার পাশাপাশি উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।
প্রদত্ত সহায়তা মাহাবুব আলমকে দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে সহায়তা করবে এবং সমাজে মানবিকতা ও দায়বদ্ধতার এক উজ্জ্বল উদাহরণ স্থাপন করবে। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বলেন, তার এই মানবিক কার্যক্রম গরিব-দুঃখী নিপীড়িত মানুষের আর্ত মানবতার সেবায় সবসময় অব্যাহত থাকবে।



