তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

বিএনপি জামায়াত জোটের অবরোধের বিরুদ্ধে রাজপথে সরব উপস্থিতি আজমেরী ওসমানের

খবর নারায়ণগঞ্জ.কম :
বিএনপি-জামায়াতের অগ্নিসংযোগ, ভাংচুর, হরতাল, অবরোধ ও নৈরাজ্যের বিরুদ্ধে শান্তি মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ নভেম্বর) বেলা ১২টায় যুবনেতা আজমেরী ওসমানের নেতৃত্বে নগরীর আল্লামা ইকবাল রোড থেকে মটর শোভাযাত্রা ও শান্তি মিছিল বের হয়।
শান্তি মিছিলটি আল্লামা ইকবাল রোড থেকে বের হয়ে পঞ্চবটি, শীতলক্ষ্যা সেতু পার হয়ে মদনপুর, কাঁচপুর ব্রীজ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে নিতাইগঞ্জ, চাষাড়া, হয়ে পূণরায় আল্লামা ইকবাল রোডে এসে শেষ হয়।
এসময় আজমেরী ওসমান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস কাজ করে চলেছেন। বেশকিছু মেগা প্রকল্প বর্তমানে দৃশ্যমান আর কিছু প্রকল্পের কাজ চলমান রয়েছে। আর এই উন্নয়নে বিঘ্ন সৃষ্টি করতে বিএনপি-জামায়াত জোট অবৈধ অবরোধ ও হরতালের মত কর্মসূচী পালন করছে। এই হরতাল, অবরোধ যেন মানুষের জীবনে কোন প্রভাব ফেলতে না পারে সেজন্য আমরা রাজপথে অতন্দ্র প্রহরীর ন্যায় পাহাড়ায় রয়েছি। বিশেষ করে নারায়ণগঞ্জে বিএনপি-জামায়াত জোট যেন কোন প্রকার বিশৃঙ্খলা বা অরাজকতা না করতে পারে সেজন্য নির্বাচন পর্যন্ত আমরা রাজপথে থাকবো।
এসময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ নেতা ও সাবেক ১০নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি কাজী আমীর, মোহাম্মদ আবদুল হামিদ, মোঃ নাসির, মোঃ সুমন, মোঃ মনির হোসেন, আব্দুল হামিদ, মোঃ হোসেন, ইফতি, শাকিলসহ বিভিন্ন থানা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button