বিরোধীদের হরতাল, অবরোধের বিরুদ্ধে আজমেরী ওসমানের নেতৃত্বে শান্তি মিছিল অনুষ্ঠিত
খবর নারায়ণগঞ্জ.কম :
বিএনপি-জামায়াতের অগ্নিসংযোগ, ভাংচুর, হরতাল, অবরোধ ও নৈরাজ্যের বিরুদ্ধে শান্তি মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ নভেম্বর) দুপুরে প্রয়াত সাংসদ নাসিম ওসমানের সুযোগ্য সন্তান আজমেরী ওসমানের নেতৃত্বে নগরীর আল্লামা ইকবাল রোড থেকে মটর শোভাযাত্রা ও শান্তি মিছিল অনুষ্ঠিত হয়।
শান্তি মিছিলটি আল্লামা ইকবাল রোড থেকে বের হয়ে সিদ্ধিরগঞ্জ, সাইনবোর্ড, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড, হয়ে নিতাইগঞ্জ, চাষাড়া, পঞ্চবটি হয়ে পূণরায় আল্লামা ইকবাল রোডে এসে শেষ হয়।
এসময় আজমেরী ওসমান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস কাজ করে চলেছেন। দেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য বিভিন্ন মেগা প্রজেক্ট – পদ্মা সেতু, রুপপুর পারমানবিক বিদ্যুৎ, কর্নফুলি টানেল, মেট্রোরেল সহ অন্যান্য প্রকল্প গড়ে তুলেছেন। আর এই উন্নয়নে বিঘ্ন সৃষ্টি করতে বিএনপি-জামায়াত জোট অবৈধ অবরোধ ও হরতালের মত কর্মসূচী পালন করছে। আর এতে ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ। বিএনপি-জামায়াত জোট নারায়ণগঞ্জে যেন কোন প্রকার নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেজন্য আমরা রাজপথে আছি। নির্বাচনের আগ পর্যন্ত আমরা রাজপথেই লড়াই করে যাবো।
এসময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ নেতা ও সাবেক ১০নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি কাজী আমীর, মোহাম্মদ আবদুল হামিদ, মোঃ নাসির, মোঃ সুমন, মোঃ মনির হোসেন, আব্দুল হামিদ, মোঃ হোসেন, ইফতি, শাকিলসহ বিভিন্ন থানা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।



