তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

উদ্বোধনের নামে তামাশা জনগণ দেখতে চায় না- মুফতি মাসুম বিল্লাহ

প্রেসবিজ্ঞপ্তি:
সামনে নির্বাচনকে কেন্দ্র করে জনগণের আইওয়াশ করার জন্য উদ্বোধন নামক নাটক মঞ্চায়ন করা হচ্ছে। আজ নারায়ণগঞ্জ শহরে প্রায় ১০টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করা হয়েছে। শেখ রাসেল পার্ক, ডিএনডি লেক, চুকনা পাঠাগার ইত্যাদি। অথচ চুনকা পাঠাগারের বিভিন্ন কার্যক্রম বহুদিন আগে থেকেই শুরু হয়ে গিয়েছে। অন্যান্য প্রকল্প জনসাধারণ ব্যবহার শুরু করছে অনেক আগেই। দুঃখজনক বাস্তবতা হলো, ডিএনডি খালের কাজ সম্পন্ন হয়নি এখনো। কিছুদিন পূর্বেও জলাবদ্ধতায় জনগণের দুর্ভোগ নারায়ণগঞ্জবাসী দেখেছে। এমন অবস্থায় নির্বাচন সামনে রেখে উদ্বোধনের নামে তামাশা জনগণ দেখতে চায় না।
যে কাজ সম্পন্ন হতে সাধারণত সময় লাগে ১ বছর বা কিছু কমবেশি। সে কাজ শেষ হতে সময় লাগে ১০ বছর।
আজ বাদ মাগরিব নগর কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ ও সেক্রেটারি সুলতান মাহমুদ এক যুক্ত বিবৃতিতে একথা বলেন।
মুফতি মাসুম বিল্লাহ আরও বলেন, ২০১৮ সালের তামাশার নির্বাচন দেশবাসী আর দেখতে চায় না। অনতিবিলম্বে জাতীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন। অন্যথায় পরিণতি ভাল হবে না। আগামীকাল নির্বাচন কমিশন অভিমুখে গণমিছিল সফল করার জন্য সকলকে উদাত্ত আহবান জানান।

Related Articles

Back to top button