তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
নির্বাচনে আসুন, আমরা চাই একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে – আব্দুল হাই
খবর নারায়ণগঞ্জ.কম :
বিএনপি ও জামায়াত জোটের অগ্নিসংযোগ, অবরোধ ও নৈরাজ্যের বিরুদ্ধে সমাবেশ করেছে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১২ টায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল হাই।
এসময় তিনি বলেন, নারায়ণগঞ্জের মানুষ বিএনপি-জামায়ত জোটের অবরোধ প্রত্যাখান করেছে। বন্ধন, উৎসব পরিবহন সহ অন্যান্য পরিবহনগুলো নির্বিঘ্নে চলাচল করছে। এর ফলে রাস্তায় জ্যামের সৃষ্টি হয়েছে, যা আপনারা স্বচক্ষে দেখতে পারছেন। তাহলে তাদের অবরোধটা কোথায় হলো ? তাদের লজ্জা করা উচিত। তাদের উচিত সবকিছু তুলে নিয়ে নির্বাচনে আসা। নির্বাচনে এসে যাচাই করা আপনারা কত পার্সেন্ট ভোট পান আর আমরা কত পার্সেন্ট পাই।
তিনি আরও বলেন, আমরা বুঝতে পারিনা আপনাদের ভয়টা কিসের ? আপনারা নির্বাচনে আসেন। আমরা চাই একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা যে অবরোধ ডেকেছেন এটাতো কোন অবরোধ নয়, যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের কোথাও অবরোধ হয়নি। প্রতিটি পয়েন্টে আমাদের নেতাকর্মীরা রয়েছে, কোথাও অবরোধ হয়নি। আপনারা নির্বাচনে আসলে আসেন না আসলে থাকেন বিরোধী দলে। আমাদের নেত্রীর উন্নয়নের যে ধারাবাহিকতা সেটা বজায় রাখতে ও এবং স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে সমুন্নত রাখতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টানা চতুর্থ বারের মত পূণরায় ক্ষমতায় আনতে হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মোঃ শহীদ বাদল, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এড. আনিসুর রহমান দিপু, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, মোঃ শহিদুল্লাহ, সদর থানা যুবলীগের সভাপতি এস.টি আলমগীর, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রার্থী ভিপি জামির হোসেন রনি সহ বিভিন্ন থানা থেকে আগত নেতৃবৃন্দ।



