জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগরাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শেরপুর-৩ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী রাজা

শেরপুর প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪৫, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান রাজা। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতীকের মনোনয়ন চেয়ে আসছেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকা প্রতীকের মনোনয়নের জন্য আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এ নেতা। তিনি বর্তমানে শ্রীবরদী উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়ীত্ব পালন করছেন। শেরপুর-৩ আসনে

বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতীকের মনোনয়নের প্রত্যাশায় এ আসনের ১৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় নিরলসভাবে সকল শ্রেণি পেশার ভোটারদের সাথে মতবিনিময়সহ গণসংযোগ করে যাচ্ছেন।

মিজানুর রহমান রাজা জন্মগতভাবেই আওয়ামী পরিবারের সন্তান। জন্ম শ্রীবরদী উপজেলার বিলভরট গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে।  আট ভাই বোনের মধ্যে তিনি পঞ্চম। তার পিতা মরহুম ইজ্জত আলী মাস্টার ছিলেন মহান মুক্তিযুদ্ধের একজন সংগঠক। তার বড় তিন ভাই বীর মুক্তিযোদ্ধা ও আর এক ভাই শ্রীবরদী উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি।

তার সাথে কথা হলে তিনি এ প্রতিনিধিকে বলেন, জন্মগতভাবেই আমি আওয়ামী পরিবারের সন্তান। আওয়ামীলীগের সাথে আমার রক্ত মিশে আছে। ছাত্রলীগের রাজনীতি করতে গিয়ে অনেক নির্যাতনের শিকার হয়েছি। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনকের আদর্শকে বুকে ধারন করে আওয়ামীলীগের রাজনীতি করি। তিনি আরো বলেন, আমি একাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন চেয়ে আসছি। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী। আমার বিশ্বাস বিশ্ব মানবতার মা বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এ আসন থেকে মনোনয়ন দিলে আমি বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়ে আসনটি জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিবো।

Related Articles

Back to top button