তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
মহান বিজয় দিবস উপলক্ষে সাইনবোর্ডে মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট প্রধান অনুষ্ঠিত
ফতুল্লা প্রতিনিধিঃ
৫২ তম মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বাস মিনিবাস শ্রমিক কর্মচারী ইউনিয়ন ৩৮১০ সাইনবোর্ড উপ শাখা কমিটির উদ্যোগে জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও পদক প্রদান আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৩১ শে ডিসেম্বর রোজ রবিবার সাইনবোর্ড গোল চত্বরে নারায়ণগঞ্জ জেলা বাস মিনিবাস শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতা বীর মুক্তিযোদ্ধা হাজী সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকলীক কেন্দ্রীয় কমিটির সদস্য অর নারায়ণগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দিন আহমেদ।
এ সময় নাজিম চেয়ারম্যান তার বক্তব্যে বলেন আজকে আমার সামনে যারা বসে রয়েছেন যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এত সুন্দর একটি দেশ পেয়েছি, সেই বীর মুক্তিযুদ্ধারা আমার সামনে বসা রয়েছেন, আমি তাদেরকে শ্রদ্ধা এবং সম্মান করি।
তারি সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর সহ সকল বীর শহীদদের প্রতি আমার গভীর শ্রদ্ধাঞ্জলি, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর মুক্তিযোদ্ধাদের যে সম্মান দিয়েছে সেটি অন্য কোন সরকার দেয়নি, বর্তমানে একেক জন মুক্তিযোদ্ধা ২০ থেকে ২৫ হাজার টাকা ভাতা পায়, এমনকি যাদের ঘর বাড়ি নাই তাদের ঘরবাড়ি ও করে দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।
এত উন্নয়ন করার পরেও জামাত বিএনপির যেই আগুন সন্ত্রাস করছে এবং তারা একটি স্বাধীন দেশকে উগ্রবাদী রাষ্ট্রে পরিণত করার জন্য যে অপচেষ্টা চালাচ্ছে আমি তাদের ধিক্কার জানাই। বিএনপি কখনো মানুষের জন্য রাজনীতি করেনি তারা নিজেরাই ক্ষমতার জন্য নিজেদের ভাগ্য পরিবর্তন করার জন্য তারা রাজনীতি করেছে।
আর এই ক্ষমতায় আসার জন্য তারা দেশের জনগণকে আগুন দিয়ে পুড়িয়ে মারছে, আমার প্রশ্ন হল যদি জনগণের জন্য ক্ষমতায় আসতে চান, জনগণের কল্যাণে কাজ করতে চান তাহলে সাধারণ মানুষকে কেন আগুন দিয়ে পুড়িয়ে মারতে চান আপনারা।
এতেই বুঝা যায় আপনারা ক্ষমতার লোভে সাধারণ মানুষকে পুড়িয়ে এদেশে ক্ষমতায় আসতে চান, আপনাদের সেই আশা কখনোই পূরণ হবে না, আগামী ৪ তারিখ নারায়ণগঞ্জে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আসছে এটা জেনে নারায়ণগঞ্জের সাধারণ আপামর মানুষ আনন্দিত, মুক্তিযুদ্ধরাও আনন্দিত, বঙ্গবন্ধুর কন্যা নারায়ণগঞ্জের মাটি ও মানুষের নেতা শামীম ওসমানের কে নিয়ে যে উন্নয়ন করেছে রাস্তাঘাট স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ সহ এই নারায়ণগঞ্জ সহ গোটা বাংলাদেশের উন্নয়নের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জের উপকার শামীম ওসমান।
আগামী ৪জানুয়ারী আমরা প্রধানমন্ত্রীর প্রোগ্রামে সকলের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ এবং ৭ই জানুয়ারী সকলে ভোট কেন্দ্রে যেয়ে নৌকা মার্কায় ভোট দিব ইনশাআল্লাহ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বাস মিনি বাস কর্মচারী শ্রমিক ইউনিয়ন সাইনবোর্ড শাখার সভাপতি এ আর জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবুল হোসেন ভান্ডারী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুরাদ হোসেন খোকা সহ আরো অনেকে।
অনুষ্ঠান শেষে মুক্তিযোদ্ধাদের হাতে মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট তুলে দেন এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।



