খেলাধুলাতাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিসম্পাদকের পছন্দ

এডভেঞ্চারল্যান্ড পার্ক দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগে মহসিন ক্লাব হারিয়েছে ইয়ুথ এনার্জেটিককে

খবর নারায়ণগঞ্জ.কম :
শনিবার সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের ক্রিকেট গ্রাউন্ডে এডভেঞ্চারল্যান্ড দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ ২০২১-২২ এর শেষ দিনের খেলায় মহসিন ক্লাব ১৭০ রানের ব্যবধানে ইয়ুথ এনার্জেটিক সোসাইটিকে শোচনীয়ভাবে পরাজিত করেছে। খেলার আম্পায়ারদ্বয় ম্যাচ ৪০ ওভারে নামিয়ে আনেন। সকালে টস জিতে ইয়ুথ এনার্জেটিক সোসাইটি প্রথমে ব্যাট করতে পাঠায় মহসিন ক্লাবকে। ৪০ ওভারে মহসিন ক্লাব ৯ উইকেটে তোলে ২০৯ রান। এ রান তুলতে সহায়তা করেছে ই্য়ুথ এনার্জেটিক সোসাইটির ফিল্ডাররা। যাচ্ছেতাই ফিল্ডিংয়ের নমুনা দেখিয়েছে তারা। এক সাব্বিরই ক্যাচ ফেলেছেন ৫টি। উইকেট কিপার নয়ন আরো একধাপ এগিয়ে। মহসিন ক্লাবে তৌহিদ জয় ফিরেন ৪৮ রানে। সাদ্দাম করেন ৪৩ রান। অধিনায়ক প্রদিপ শেষের দিকে মেরে খেলে ৪০ রানে অপরাজিত থাকেন। শাহিন আউট হন ১৬ রানে। জাহিদুজ্জামান করেন ১৩ রান। সাদ্দাম তুষার করেন ১২ রান। ইয়ুথ এনার্জেটিক সোসাইটির সাইফুল ও হাসিব ৩টি করে উইকেট পান। জবাব দিতে গিয়ে সাদ্দাম তুষারের ঘূর্ণিতে খেই হারিয়ে ফেলে ইয়ুথ এনার্জেটিক সোসাইটির খেলোয়াড়েরা। দলের একজন খেলোয়াড়ও ডাবল ফিগারে যেতে পারেনি। জনি ৯ এবং সাইফুল করেন ৭ রান। অতিরিক্ত থেকে ১৪ রান যোগ হয়ে মোট রান দা৭ড়ায় ৩৯। উইকেট ১০। সাদ্দাম তুষার ৬ রানে তুলে নেন ৪ উইকেট। অর্জুন ও তৌহিদ জয় পান ২টি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর – মহসিন ক্লাব : ২০৯/৯ (৪০ ওভার) তৌহিদ জয়-৪৮, সাদ্দাম-৪৩, প্রদিপ-৪০, শাহিন-১৬, জাহিদুজ্জামান-১৩, সাদ্দাম তুষার-১২, অতিরিক্ত-২৭ সাইফুল-৩/২৬, হাসিব-৩/৩০।
ইয়ুথ এনার্জেটিক সোসাইটি – ৩৯/১০ (১৩.১ ওভার) জনি-৯, সাইফুল-৭। অতিরিক্ত-১৪, সাদ্দাম তুষার-৪/৬, অর্জুন-২/১০, তৌহিদ জয়-২/১১।

 

Related Articles

Back to top button