জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগসম্পাদকের পছন্দ
শেরপুরে ভিডব্লিউবি’র চাল বিতরণ
শেরপুর প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদীতে গোশাইপুর ইউনিয়ন পরিষদে ভিডব্লিউবি’র চাল বিতরণ করা হয়েছে।
সোমবার (৩০ অক্টোবর) দুপুরে গোশাইপুর ইউনিয়ন পরিষদ থেকে ২ শত ২৬ জন কার্ডধারীর বিপরীতে প্রত্যেককে ৩০ কেজি করে মোট ৬ মেট্টিক টন ৬ শত ৮০ কেজি চাল বিতরণ করা হয়।
ট্যাগ অফিসার জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুজ্জামানের উপস্থিতিতে ইউপি চেয়ারম্যান শাহাজামাল ইসলাম আশিক এ চাল বিতরণ করেন।
এসময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, ইউপি সচিব মনোয়ার হোসেন, ইউপি সদস্য খলিলুর রহমান বাদশা, আবু রায়হান, সাজু মিয়া, রকিবুল, আজহার আলী, মাহালম, শিখা বেগম, আঞ্জুয়ারা বেগম, শিরিনা, গণমাধ্যমকর্মী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।




